
ইরানে মার্কিন হামলা : বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবার ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দর। ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার খবর প্রকাশ্যে আসার পর মঙ্গলবার (৩ নভেম্বর) লেনদেনের শুরুতেই বিশ্ববাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম আগের অবস্থানের তুলনায় ব্যারেলপ্রতি ৪৮ সেন্ট বেড়ে ১০৫ ডলার ২৫ সেন্টে পৌঁছায়। শতকরা হিসাবে এই বৃদ্ধির হার ০.৫ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ৪৭ সেন্ট বা ০.৫ শতাংশ বৃদ্ধি পায়। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ৯৬ ডলার ৯৩ সেন্টে।
এর আগে সোমবার অবশ্য আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গিয়েছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলপ্রতি ৮ ডলার ৬৬ সেন্ট কমে যায়, যা ৭ দশমিক ৬৩ শতাংশের পতন। দিন শেষে প্রতি ব্যারেল ব্রেন্ট তেলের দাম নেমে দাঁড়ায় ১০৪ ডলার ৭৭ সেন্টে। এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
