
মেহেরপুর সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড ও ব্যাজ বিতরণ
শিক্ষার্থীদের পরিচয়, নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা নিশ্চিত করতে মেহেরপুর সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড ও শোল্ডার ব্যাজ বিতরণ করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা. আবদুল্লাহ আল আমিন শিক্ষার্থীদের হাতে এসব আইডি কার্ড ও শোল্ডার ব্যাজ তুলে দেন।
কলেজ কর্তৃপক্ষের এমন উদ্যোগকে শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের কলেজের প্রতি সম্পৃক্ততা ও প্রাতিষ্ঠানিক পরিচয়বোধ আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
