
তানোরে রাতের আঁধারে সার পাচার, ডিলার ও কৃষি কর্মকর্তার যোগসাজশে ক্ষুব্ধ বঞ্চিত কৃষকেরা
রাজশাহীর তানোরে সাধারণ কৃষকদের বঞ্চিত করে রাতের আঁধারে কালোবাজারে শতাধিক বস্তা সরকারি সার পাচারের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক উপসহকারী কৃষি কর্মকর্তা ও দুই সার ডিলারের যোগসাজশে নিষিদ্ধ ঘোষিত সাবেক এক কৃষকলীগ নেতার কাছে এই সার বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।
গত রোববার (১ নভেম্বর) সন্ধ্যার পর তানোরের যোগিশো এলাকার সারের গুদাম থেকে পবা উপজেলার দুয়ারী বাজারে এই সার পাচার করা হয়। এ সময় স্থানীয় কৃষকেরা বাধা দেওয়ার চেষ্টা করলেও রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবে তা ব্যর্থ হয়, যা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয় কৃষক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তানোর উপজেলার বিসিআইসি সার ডিলার প্রণব সাহা (প্রাইম ট্রেডার্স) ও বিএডিসির সার ডিলার সৈয়ব আলীর কাছ থেকে শতাধিক বস্তা ডিএপি, টিএসপি ও এমওপি সার ক্রয় করেন পবা উপজেলার দুয়ারী বাজারের মেসার্স শ্যামা ট্রেডার্সের প্রোপ্রাইটার সাইফুর রহমান শ্যামা। শ্যামা পবা উপজেলা কৃষকলীগের সাবেক প্রচার সম্পাদক এবং রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেফতার এড়াতে বর্তমানে আত্মগোপনে রয়েছেন। অভিযোগ উঠেছে, তানোর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলামের বিশেষ সহায়তায় এই কালোবাজারি ব্যবসা দেদারসে চলছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

