
কমনওয়েলথ কাবাডিতে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ কাবাডি দলকে সংবর্ধনা
ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত প্রথম কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী বাংলাদেশ জাতীয় কাবাডি দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে এক জমকালো আয়োজনের মাধ্যমে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন এশিয়ান কারি ফেডারেশনের চেয়ারম্যান এবং এশিয়ান কারি অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইয়াওয়ার খান।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কর্মকর্তা, জাতীয় পুরুষ ও নারী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সেমিফাইনালে স্বাগতিক ভারতের বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত ব্রোঞ্জ নিয়ে প্রতিযোগিতা শেষ করে বাংলাদেশ দল। খেলোয়াড়দের পারফরম্যান্স, শৃঙ্খলা ও দলীয় প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইয়াওয়ার খান বলেন, “খেলোয়াড়দের দৃঢ় সংকল্প, শৃঙ্খলা ও দলীয় ঐক্যের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে তারা দেশের জন্য গৌরব বয়ে এনেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে।”
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



