৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মেহেরপুরে যাত্রা শুরু করল কসমেটিকস প্রতিষ্ঠান ওপিএ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩ নভেম্বর ২০২৬, ১৬:০১ · সর্বশেষ প্রতিবেদন: ৩ নভেম্বর ২০২৬, ১৬:০১

প্রধান সংবাদ

Meherpur Pratidin বাংলা

মেহেরপুরে যাত্রা শুরু করল কসমেটিকস প্রতিষ্ঠান ওপিএ

· বাংলাদেশ

মেহেরপুর শহরের শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে যাত্রা শুরু করেছে নতুন কসমেটিকস প্রতিষ্ঠান ‘ওপিএ’ (OPA)। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রাজা মিয়া। এখানে বিভিন্ন ব্র্যান্ডের ফেসওয়াশ, শ্যাম্পু, কন্ডিশনার, ফেসক্রিম, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, লিপস্টিক, কাজল, আইলাইনার, নেইলপলিশ, পারফিউম, বডি স্প্রে, পাউডার, মেহেদিসহ নারীদের সাজসজ্জার বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে। পাশাপাশি চুড়ি, কানের দুল, ঝুমকা, নেকলেসসহ বিভিন্ন ধরনের ফ্যাশন অ্যাকসেসরিজও থাকছে প্রতিষ্ঠানটিতে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. উজ্জ্বল মিয়া, মো. জালাল উদ্দিন, মো. গোলজার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ