৫ নভেম্বর ২০২৬, ২২:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

তাহসিফ হত্যা মামলায় ফের ৩ দিনের রিমান্ডে দীপ

৬টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ৬টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩ নভেম্বর ২০২৬, ১৫:৪৫ · সর্বশেষ প্রতিবেদন: ৩ নভেম্বর ২০২৬, ১৮:০৪

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

তাহসিফ হত্যা মামলায় ফের ৩ দিনের রিমান্ডে দীপ

· অপরাধ

ঢাকা: বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেফতার আহমেদ শাহরিয়ার রেজা দীপের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে ৪ দিনের রিমান্ডে ছিলেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন। ৪ দিনের রিমান্ড শেষে এদিন দীপকে আদালতে হাজির করা হয়।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

Arthosuchak বাংলা

তাহসিফ হত্যাকাণ্ডে ফের রিমান্ডে দীপ

· বাংলাদেশ

মূল সংবাদ দেখুন →
Dainik Purbokone বাংলা

তাহসিফের মৃত্যু: ফের ৩ দিনের রিমান্ডে দীপ

· বাংলাদেশ

মূল সংবাদ দেখুন →

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ