৫ নভেম্বর ২০২৬, ১৮:০৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

সরকারি-বেসরকারি খাতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত দুই দেশ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩ নভেম্বর ২০২৬, ১৬:৪২ · সর্বশেষ প্রতিবেদন: ৩ নভেম্বর ২০২৬, ১৬:৪২

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

সরকারি-বেসরকারি খাতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত দুই দেশ

· বাংলাদেশ

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) আলোচনা সফলভাবে সম্পন্ন হওয়ার পর অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে দুই দেশ। এ লক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, প্রযুক্তি হস্তান্তর এবং শিল্পের বহুমুখীকরণে সরকারি-বেসরকারি খাতের ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের লজিস্টিকস, জাহাজ নির্মাণ, ইলেকট্রনিকস ও প্রযুক্তি খাতে বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধান করছে দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় কয়েকটি প্রতিষ্ঠান।

সোমবার (২ নভেম্বর) সিউলে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী জুং-সুং পার্কের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে ঐকমত্য হয়। বৈঠকে অন্যোন্যের মধ্যে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ