৫ নভেম্বর ২০২৬, ১৬:৩৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে (আইএআইও) বাংলাদেশ দলের প্রস্তুতি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩ নভেম্বর ২০২৬, ২০:৩৫ · সর্বশেষ প্রতিবেদন: ৩ নভেম্বর ২০২৬, ২০:৩৫

প্রধান সংবাদ

Dhaka News24 বাংলা

আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে (আইএআইও) বাংলাদেশ দলের প্রস্তুতি

· বাংলাদেশ

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে (আইএআইও) বাংলাদেশ দলের প্রস্তুতির অংশ হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা ‘আইএআইও গ্রুমিং ক্যাম্প’ শেষ হয়েছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) আয়োজনে ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগিতায় ২ ও ৩ নভেম্বর এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

গত ৩১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটে (আইআইটি) অনুষ্ঠিত জাতীয় পর্বে অংশ নেয় ৪৬ জন প্রতিযোগী। লিখিত গাণিতিক পরীক্ষা ও ‘কাগল’ প্ল্যাটফর্মে মেশিন লার্নিং প্রতিযোগিতার ফলের ভিত্তিতে তাদের মধ্য থেকে ২০ জনকে এই কর্মশালার জন্য বাছাই করা হয়।

কর্মশালার প্রথম দিন শুরু হয় ডেটা সায়েন্সের মৌলিক বিষয় ও সুপারভাইজড লার্নিং দিয়ে। শিক্ষার্থীরা ডেটা বিশ্লেষণ, ফিচার ইঞ্জিনিয়ারিং, রিগ্রেশন, ডিসিশন ট্রি ও সাপোর্ট ভেক্টর মেশিনের মতো পদ্ধতি হাতে-কলমে অনুশীলন করে। এরপর আনসুপারভাইজড লার্নিং, নিউরাল নেটওয়ার্ক ও ডিপ লার্নিংয়ের মূল ধারণা নিয়ে সেশন হয়, যেখানে অ্যাটেনশন মেকানিজম ও ট্রান্সফরমারের মতো আধুনিক বিষয়ও ছিল। দিন শেষে শিক্ষার্থীদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হয়।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ