
১ কোটি চশমা প্রদান ও ১০ লাখ চোখের ছানি অপারেশন করাবে সরকার
ঢাকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত বলেছেন, দেশের নাগরিকদের অন্ধত্ব ও দৃষ্টিত্রুটি দূর করতে ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও মানসম্মত দৃষ্টিসেবার আওতায় ১ কোটি চশমা বিতরণের ঘোষণা দিয়েছে সরকার। একই সময়ে জাতীয় রেফারেল সুবিধার মাধ্যমে প্রায় ২ কোটি মানুষকে চক্ষু স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডা সরকারের আয়োজনে বিশ্ব চক্ষু স্বাস্থ্য সম্মেলনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই সম্মেলনের সহ আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত বলেন, প্রতিরোধযোগ্য অন্ধত্ব ও দৃষ্টিহীনতা কেবল একটি মানবিক বিপর্যয়ই নয়, বরং সমাজ ও রাষ্ট্রের অর্থনীতির ওপরও এর বড় ধরনের নেতিবাচক প্রভাব রয়েছে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, মানবসম্পদ উন্নয়ন, জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নাগরিক সম্ভাবনা বাস্তবায়নের জন্য চোখের সুস্থ দৃষ্টি অপরিহার্য।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
