৫ নভেম্বর ২০২৬, ২০:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

আনিস-রায়হান কোথায়, খোঁজ মেলেনি ৫ দিনেও

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩ নভেম্বর ২০২৬, ২২:৪২ · সর্বশেষ প্রতিবেদন: ৩ নভেম্বর ২০২৬, ২২:৪২

প্রধান সংবাদ

Chattogram Pratidin বাংলা

আনিস-রায়হান কোথায়, খোঁজ মেলেনি ৫ দিনেও

· বাংলাদেশ

পাঁচ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি বাঁশখালীর নিখোঁজ দুই স্কুলছাত্র মো. আনিসুর রহমান ও মোহাম্মদ আবু রায়হানের। সন্তানদের ফিরে পাওয়ার আশায় উৎকণ্ঠা আর আতঙ্কে দিন কাটছে দুই পরিবারের। কোথায় আছে, কার কাছে আছে, কেমন আছে—এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই দিশেহারা স্বজনেরা। এর মধ্যে সন্তানদের উদ্ধারে পুলিশের তৎপরতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, পুলিশ প্রত্যাশিত আন্তরিকতা নিয়ে কাজ করছে না।

নিখোঁজ আবু রায়হানের বাবা আবদুর রশিদ ক্ষোভ প্রকাশ করে জানান, কিছুদিন আগে প্রেমবাজার থেকে এক ব্যবসায়ী অপহরণ হয়েছিলেন। তিনি টাকাওয়ালা মানুষ বলে পুলিশ তাকে পাঁচ দিনের মধ্যে উদ্ধার করে দিয়েছে। ওই ঘটনায় পুলিশের ব্যাপক তৎপরতা ছিল। আমরা গরিব বলে পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে না।

তিনি আরও বলেন, পুলিশ বলছে, প্রতারক চক্র ফেসবুকে নিখোঁজের সংবাদ দেখে ফোন করছে। তারা আসলে অপহরণ করেনি। এখন আমার প্রশ্ন, অপহরণ না করলে আমার ছেলের সঙ্গে আমাকে কথা বলিয়ে দিল কীভাবে?

মূল প্রতিবেদন: Chattogram Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ