৫ নভেম্বর ২০২৬, ১৮:০৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩ নভেম্বর ২০২৬, ২৩:৪৪ · সর্বশেষ প্রতিবেদন: ৩ নভেম্বর ২০২৬, ২৩:৪৪

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ঃ আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসর উদ্বোধন করবেন। দ্বিতীয় আসরে অংশ গ্রহণের জন্য ইতোমধ্যে ১৬ লাখ ২৩ হাজার ২১৮জন অনলাইন রেজিস্ট্রেশন করেছে।

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক জানান, যেখানে প্রথম আসরে রেজিস্ট্রেশনের সংখ্যা ছিলো মাত্র এক লাখ ৬৮ হাজার সেখানে এবার সেই সংখ্যা কয়েকগুণ ছাড়িয়ে গেছে। দ্বিতীয় আসরে রেজিস্ট্রেশন করা এই খেলোয়াড়দের মধ্য থেকে ৪৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে। যার মাধ্যমে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ নতুন কুঁড়ির এই আসরে অংশ গ্রহণ করবে। আগামী বছরের মে বা জুন মাসে এর ফাইনাল রাউন্ড শেষ করার আশাবাদ ব্যক্ত করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

দ্বিতীয় আসরে নিবন্ধিতদের মধ্যে কিশোর বা বালকের সংখ্যা ৯ লাখ ৪৪ হাজার ৮৩ জন যা মোট সংখ্যার ৫৮.২ শতাংশ। কিশোরী বা বালিকার সংখ্যা ৬ লাখ ৭৯ হাজার ১৩৫ জন অর্থাৎ ৪১.৮ শতাংশ।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ