৯ অক্টোবর ২০২৬, ১৬:৪৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

২টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ২টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ · সর্বশেষ প্রতিবেদন: ৮ অক্টোবর ২০২৬, ১২:০৪

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

· সাধারণ

মারা গেছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে গোয়ার বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকারকে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে চিকিৎসায় কোনো সাড়া না পাওয়ায় সকাল ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

নানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকার। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের মুরুদ-জঞ্জিরায় জন্ম তার। দীর্ঘ অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসংখ্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা ও লেখক হিসেবেও কাজ করেছেন।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সর্বশেষ