৫ নভেম্বর ২০২৬, ২২:২৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

কোটচাঁদপুর নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহহার করে ইট সলিং করার অভিযোগ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ · সর্বশেষ প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ১০:০৮

প্রধান সংবাদ

Moulvibazar24 বাংলা

কোটচাঁদপুর নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহহার করে ইট সলিং করার অভিযোগ

· বাংলাদেশ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার ও ঘাসের উপর ইট বিছিয়ে ফ্লাট সলিং করার অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন কোটচাঁদপুরের জগন্নাথপুর গ্রামবাসী। সোমবার সকালে ওই কাজ বন্ধ করে দেন তারা।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,কোটচাঁদপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের প্রথম পাড়া থেকে মাঠের রাস্তার ৩৫৪ ফুট ফ্লাট সলিংয়ের কাজের বরাদ্দ দেন জেলা পরিষদ। কাজটি করছেন রেজাউল ইসলাম নামের এক ঠিকাদার। গেল সোমবার (০২-১১-২৬) তারিখ সকালে ওই কাজটি শুরু করেন ঠিকাদারি প্রতিষ্ঠানটি। তবে ওইদিনই রাস্তায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও বেডে দূর্বা ঘাস রেখে, তাঁর উপর ইট বিছিয়ে নির্মান করার অভিযোগে কাজ বন্ধ করে দেন জগন্নাথপুর গ্রামবাসী। কাজটি বন্ধ আছে আজও।

এ ব্যাপারে ওই গ্রামের আব্দুস সালাম বলেন, সোমবার দিন সকালে মাঠে যাচ্ছিলাম। হঠাৎ দেখি ওই রাস্তায় কাজ চলছে। এরপর দেখলাম তারা রাস্তার উপর দূর্বা ঘাস না সরিয়ে, তাঁর উপর সামান্য বালু ছিটিয়ে রাস্তার কাজ করে যাচ্ছেন। পরে বিষয়টি জানাজানি হয়ে পড়লে আস্তে আস্তে গ্রামবাসী জড়ো হতে থাকে ওই রাস্তায়। পরে তাদেরকে বলে কাজ বন্ধ করে দেয়া হয়।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ