
মোংলা বন্দরে কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
বাগেরহাট: দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলকে কেন্দ্র করে দেশের আন্তর্জাতিক বাণিজ্যের গতি বহুগুণ বাড়াতে মোংলা বন্দরে শুরু হতে যাচ্ছে এক বিশাল অবকাঠামোগত কর্মযজ্ঞ।
আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে নতুন দুটি কন্টেইনার জেটি নির্মাণকাজের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আসছেন প্রধানমন্ত্রী। এই সফরের মধ্য দিয়ে অঞ্চলটিকে দেশের প্রধান বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তোলার সরকারি অবস্থান আরও সুস্পষ্ট হতে যাচ্ছে।
প্রকল্পের নানা দিক ও বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জানান, প্রায় ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে মোংলা বন্দরের সক্ষমতা অভূতপূর্ব উচ্চতায় পৌঁছাবে। প্রকল্পের অধীনে ৩৬৮ মিটার দৈর্ঘ্যের দুটি আধুনিক কন্টেইনার টার্মিনাল, বিশাল কন্টেইনার ইয়ার্ড এবং নতুন টার্মিনাল অপারেটিং সিস্টেমসহ অত্যাধুনিক কার্গো হ্যান্ডেলিং ইকুইপমেন্ট যুক্ত করা হবে। এতে বন্দরের পণ্য খালাসের গতি বহুগুণ বৃদ্ধি পাবে এবং প্রকল্প সম্পন্ন হওয়ার পর মোংলা বন্দর ঘণ্টায় ৩০টিরও বেশি এবং বছরে প্রায় ৪ লাখ টিইইউএস (TEUs)কন্টেইনার হ্যান্ডেল করার নতুন রেকর্ড সক্ষমতা অর্জন করবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗