
সাভারে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
ন্যূনতম মজুরি ও শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে পঞ্চম দিনের মতো সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। তবে অসন্তোষ ও বিশৃঙ্খলা ঠেকাতে সাভারের শিল্পাঞ্চলে মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন বিজিবি।
বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুরে বিজিবি-৫ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। পরে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


