
প্রথমবার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে
বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন, টি-টোয়েন্টিতে তার উইকেটসংখ্যা ৪০০-এর বেশি। অথচ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) কখনোই খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। এবার সেই অপেক্ষা ফুরাচ্ছে বাংলাদেশের বাঁহাতি পেসারের। বিগ ব্যাশের ১৬তম আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন মোস্তাফিজ।
বুধবার (৪ নভেম্বর) মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রেনেগেডস। কাঁধের অস্ত্রোপচারের কারণে আসন্ন মৌসুম থেকে ছিটকে যাওয়া অস্ট্রেলিয়ান পেসার জেসন বেহরেনডর্ফের জায়গায় তাঁকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
মোস্তাফিজকে দলে পেয়ে সন্তুষ্ট রেনেগেডসের প্রধান কোচ লুক রনকি। পাওয়ারপ্লে ও ইনিংসের শেষ দিকে উইকেট নেওয়ার সামর্থ্যকে দলের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার। রেনেগেডসের বিবৃতিতে রনকি বলেন, ‘মোস্তাফিজ বিশ্বের বিভিন্ন জায়গায় টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে ম্যাচজয়ী বোলার হিসেবে প্রমাণ করেছে। পাওয়ারপ্লে ও ইনিংসের শেষ দিকে উইকেট নেওয়ার যে সামর্থ্য তার আছে, আমাদের বোলিং আক্রমণে ঠিক সেটিই প্রয়োজন ছিল।’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






