
আসামি ধরতে গিয়ে পিস্তল হারালেন এএসআই, সন্ধান দিলে ৫০ হাজার টাকা পুরস্কার
গাজীপুরে মাদকের আসামি ধরতে গিয়ে পিস্তল হারিয়েছেন মহানগর পুলিশের বাসন থানার এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। গত শনিবার বিকেলে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তিনি অস্ত্র হারানোর বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হারানো পিস্তলটির সন্ধান দিতে বা উদ্ধারে সহায়তা করতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
