৬ নভেম্বর ২০২৬, ১৯:২৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

আইসিএপিপির সম্মেলনে যোগ দিচ্ছে বিএনপির দুই সদস্যের প্রতিনিধিদল

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ১২:৩৮ · সর্বশেষ প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ১২:৩৮

প্রধান সংবাদ

Silkcity News বাংলা

আইসিএপিপির সম্মেলনে যোগ দিচ্ছে বিএনপির দুই সদস্যের প্রতিনিধিদল

· রাজনীতি

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠেয় এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন—আইসিএপিপির (ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিস-আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ৪ থেকে ৭ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে অংশগ্রহণের জন্য বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের দুই সদস্যের একটি প্রতিনিধি দল মনোনীত করেছেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। প্রতিনিধি দলের অপর সদস্য হলেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ