৫ নভেম্বর ২০২৬, ১০:৩৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, আলোচনায় রোহিঙ্গা সংকট

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ১৩:০৯ · সর্বশেষ প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ১৩:০৯

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, আলোচনায় রোহিঙ্গা সংকট

· বাংলাদেশ

বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, দুই দেশের রাজনৈতিক দলের মধ্যে যোগাযোগ এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানান লিউ হাইসিং। জবাবে শি জিনপিং এবং চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে লিউ হাইসিং জানান, তারেক রহমানের চীন সফরের সময় দুই দেশের মধ্যে নতুন যুগের সম্পর্ক নিয়ে একটি যৌথ ঘোষণা দেওয়া হয়েছিল। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন চীনা প্রতিনিধি।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ