
যুবদলের উদ্যোগে পৌর কবরস্থান পরিচ্ছন্নতা অভিযান
স্টাফ রিপোর্টার: জামালপুর পৌর কবরস্থানের দীর্ঘদিনের অবহেলা ও অপরিচ্ছন্ন পরিবেশ দূর করতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান ব্যক্তিগত অর্থায়নে এই উদ্যোগ নিয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকালে কবরস্থানে শায়িত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
এসময় সোহেল রানা খান জানান- দীর্ঘদিন যাবত অপরিষ্কার হয়ে রয়েছে জামালপুুরের একমাত্র পৌর কবরস্থান। এছাড়াও কবরস্থান অপরিষ্কার থাকায় অনেক ব্যক্তি তাদের স্বজনদের কবর নিয়মিত জিয়ারত করতে পারছেন না। ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং কবরস্থানের পরিবেশ পবিত্র ও পরিচ্ছন্ন রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য। যত দিন প্রয়োজন নিজের অর্থায়নে পুরো কবরস্থান পরিষ্কার রাখার কাজ চালিয়ে যাবার কথা জানান সোহেল রানা খান।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


