
খুলনায় যেন থামছেই না হত্যাকাণ্ড, ১০ মাসে ৭৫ খুন
খুলনা: খুলনায় যেন থামছেই না হত্যাকাণ্ডের ঘটনা। একের পর এক প্রাণহানিতে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। চলতি বছরের ১০ মাসে ৭৫টি হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে তৈরি হয়েছে আতঙ্ক।
খুলনা জেলা পুলিশ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত খুলনা মহানগরী ও জেলায় ৭৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে মহানগরীতে ৩৭টি এবং জেলায় ৩৮টি।
সর্বশেষ সোমবার (৩ নভেম্বর) দুপুরে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সিংহের চর এলাকা থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের একজন মেহেদী হাসান (৩৫) এবং অন্যজন রেজাউল করিম (৩০)। এদিকে ১ নভেম্বর সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করা হয় মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবিরকে। এর আগের দিন রাতে নগরীর লবণচরা এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন শহীদুল শেখ (৩৫)। চলতি বছরের ৫ অক্টোবর রাতে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল শহীদের মোড় ঢালী বাড়ির সামনে আক্তার ঢালী (৬০) নামের একজনকে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা। গত ১৫ আগস্ট আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকেও নৃশংসভাবে গলাকেটে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এমন ঘটনা যেন খুলনার জন্য নিত্য-নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

