
গড় বিলের অভিযোগ ঠেকাতে সাড়ে ১০ হাজার মিটার বদলাচ্ছে ওয়াসা
গড় বিল, বেশি বিল কিংবা ভুতুড়ে বিল নিয়ে গ্রাহকদের অভিযোগের পেছনে অন্যতম কারণ পানির মিটার অচল, নষ্ট কিংবা চুরি হয়ে যাওয়া। এসব মিটারের কারণে প্রকৃত ব্যবহার নির্ধারণ করতে না পেরে গড় হিসাবে বিল দিতে হয় চট্টগ্রাম ওয়াসাকে। এ সমস্যা থেকে গ্রাহকদের মুক্তি দিতে সাড়ে ১০ হাজার মিটার পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এ কার্যক্রমে পর্যায়ক্রমে অচল, নষ্ট ও চুরি হওয়া মিটার প্রতিস্থাপন করা হচ্ছে। বুধবার সকালে নগরের হালিশহর বড়পোল এলাকায় এ কার্যক্রম পরিদর্শন করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম।
ওয়াসা জানায়, কোনো গ্রাহকের পানির মিটার নষ্ট বা চুরি হলে তা পরিবর্তনে বিলম্ব কিংবা অনীহার কারণে অনেক সময় দীর্ঘদিন গড় হিসাবে বিল দিতে হয়। এতে স্বাভাবিক বিলের সঙ্গে পার্থক্য তৈরি হলে বেশি বিল আসার অভিযোগ করেন গ্রাহকরা। এমন অভিযোগের সমাধান করতে গিয়ে দেখা যায়, মিটার অচল বা নষ্ট থাকার বিষয়টি সমস্যার মূল কারণ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



