৫ নভেম্বর ২০২৬, ২২:৫০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

পালিয়ে বিয়ে করাকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

২টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ২টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ১৯:২৬ · সর্বশেষ প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ২০:৫১

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

পালিয়ে বিয়ে করাকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

· বাংলাদেশ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাইয়ে প্রেম করে পালিয়ে বিয়ে করাকে কেন্দ্র করে উপজেলার হলিমপুর ও মাটিয়াপুরের দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে উভয় গ্রামের ২০ জন আহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে দিরাই উপজেলার হলিমপুর ও মাটিয়াপুর গ্রামের মধ্যবর্তী একটি মাঠে এ সংঘর্ষ ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করিমপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের একটি মেয়েকে নিয়ে পালিয়ে যান মাটিয়াপুর গ্রামের যুবক। এ ঘটনায় গ্রাম দু’টির প্রভাবশালী গোষ্ঠীদের মাঝে উত্তেজনা চলছিল। পরে মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের মধ্যবর্তী মাঠে দু’টি গ্রামের প্রভাবশালী পরিবারের সদস্য ও গ্রামবাসী দেশীয় অস্ত্র এবং ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় উভয়পক্ষের ২০ জন আহত হন। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

Dainik Purbokone বাংলা

প্রেম করে পালিয়ে বিয়ে করায় দু’গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

· বাংলাদেশ

মূল সংবাদ দেখুন →

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ