৫ নভেম্বর ২০২৬, ২০:২০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ডাকাতি-ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার, চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্য

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ২১:০৬ · সর্বশেষ প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ২১:০৬

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

ডাকাতি-ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার, চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্য

· অপরাধ

ফরিদপুর: ফরিদপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ডাকাতি ও ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে সেনাবাহিনী ও পুলিশের চাকরিচ্যুত দুই সদস্য রয়েছেন। এ সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি করা একটি ইয়ামাহা ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত ১৬টি মামলার তথ্য পেয়েছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার শাহরিয়ার মোহম্মদ মিয়াজী।

পুলিশ সুপার জানান, নতুন ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া নেওয়ার কথা বলে ডিবি পুলিশের পরিচয় দিত একটি চক্র। পরে জোরপূর্বক ইজিবাইক ছিনতাই করত তারা। এ ঘটনায় তদন্তে নেমে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তারা হলেন পুলিশের চাকরিচ্যুত সদস্য মো. লিমন মিয়া (৩৪) ও তার সহযোগী মো. সাখাওয়াত মুন্সি ওরফে সাকা (৩৬)। দুইজনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ