৬ নভেম্বর ২০২৬, ১৫:৪০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর কে এই ডেমোক্র্যাট প্রার্থী

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ২৩:১৮ · সর্বশেষ প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ২৩:১৮

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর কে এই ডেমোক্র্যাট প্রার্থী

· আন্তর্জাতিক

প্রবাহ রিপোর্ট ঃ যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ। মিশিগান অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে হারিয়ে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি।

চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে পরিচিত এল-সায়েদের এই জয়কে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলিম প্রতিনিধিত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ডেমোক্র্যাট দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাথমিক নির্বাচনে জয়ী হয়ে অবসর নিতে যাওয়া সিনেটর গ্যারি পিটার্সের আসনে দলের প্রার্থী হন এল-সায়েদ।

এরপর মূল নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে পরাজিত করে সিনেটে যাওয়ার পথ নিশ্চিত করেন তিনি। তবে নির্বাচনি প্রচারের পুরোটা সময়ই নানা বিতর্কের মুখে পড়তে হয়েছে এল-সায়েদকে। বিশেষ করে তার মুসলিম পরিচয় নির্বাচনি প্রচারের অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ