
কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ পিছিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়
স্টাফ রিপোর্টার: যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ পিছিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
গতবার ৩১২তম অবস্থানে থাকা বিশ্ববিদ্যালয়টি এবার ৩৪৯তম স্থানে নেমে এসেছে। তবে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিজেদের সপ্তম অবস্থান ধরে রেখেছে রাবি।
গত মঙ্গলবার কিউএস তাদের ওয়েবসাইটে এ র্যাঙ্কিং প্রকাশ করে। এবারের র্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, যার মধ্যে হংকং বিশ্ববিদ্যালয় প্রথম এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থান লাভ করেছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗