
১৭ বছর পর এরশাদ হত্যা মামলার রায়, ৩ ভাইয়ের যাবজ্জীবন
চট্টগ্রাম নগরের বন্দর থানার মাইলের মাথা এলাকায় ১৭ বছর আগে প্রকাশ্যে ছুরিকাঘাতে এরশাদ হত্যা মামলায় তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিচার চলাকালে সাক্ষ্য দেওয়া এক নারী পরবর্তী সময়ে হামলার শিকার হয়ে মারা যান। ওই হত্যাকাণ্ডেও এরশাদ হত্যা মামলার আসামি তিন ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছিল। তবে এ মামলার বিচারকাজ এখনও চলমান রয়েছে বলে জানা গেছে।
বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক মোহাম্মদ আলী আক্কাস এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ হাসেম।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
