৭ নভেম্বর ২০২৬, ০৭:১১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

হবিগঞ্জে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মতবিনিময় সভা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ০১:৪১ · সর্বশেষ প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ০১:৪১

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

হবিগঞ্জে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মতবিনিময় সভা

· রাজনীতি

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-বি-৭৭) আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে হবিগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। এ সময় জেলা পুলিশের প্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন। সভায় আসন্ন চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করা, নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন এবং নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল, সহযোগিতামূলক ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। তিনি নির্বাচনি প্রক্রিয়ায় স্বচ্ছতা, শৃঙ্খলা ও পারস্পরিক আস্থার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ