
ঢাকাসহ ৫ বিভাগে হালকা বৃষ্টির আভাস
ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানায়, অন্ধ্রপ্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে ধীরে ধীরে শক্তি হারাতে পারে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


