৫ নভেম্বর ২০২৬, ১৩:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ১২:৪৯ · সর্বশেষ প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ১২:৪৯

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই

· বাংলাদেশ

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) সফটওয়্যার উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবায় সম্ভাব্য সহযোগিতার লক্ষ্যে বুধবার (৪ নভেম্বর) ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড (ব্র্যাক আইটি)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।

মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদের উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নাজমুল হুদা সরকার এবং ব্র্যাক আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য হলো তথ্যের গোপনীয়তা বজায় রেখে উভয় প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক, প্রযুক্তিগত, আর্থিক ও পরিচালনসংক্রান্ত তথ্য আদান-প্রদানের একটি কাঠামো প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে সম্ভাব্য সফটওয়্যার উন্নয়ন প্রকল্প, প্রযুক্তিগত সমন্বয় এবং অন্যান্য ডিজিটাল উদ্যোগ নিয়ে আলোচনা ও পরিকল্পনা গ্রহণের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে মূল্যায়ন ও পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন পর্যায়ে আদান-প্রদান করা সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিশ্চিত করা হবে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ