
প্রধানমন্ত্রীর অপেক্ষায় খুলনা
খুলনা: খুলনায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে তিনি খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস (সিজন-২) প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে এরই মধ্যে খুলনাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তারেক রহমানের আগমন উপলক্ষ্যে নগরীর নতুন রেলস্টেশন, জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কের দেয়ালে আঁকা হয়েছে বর্ণিল গ্রাফিতি। এসব চিত্রকর্মে ফুটিয়ে তোলা হয়েছে দেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি।
খুলনা জেলা স্টেডিয়ামের দেয়ালে স্থান পেয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, কবি কাজী নজরুল ইসলাম, শিল্পী এস এম সুলতান, বাংলাদেশের ক্রিকেটার এবং সুন্দরবনের জীববৈচিত্র্য। পাশাপাশি তুলে ধরা হয়েছে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ঐতিহাসিক চিত্র। দেয়ালে শোভা পাচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
