৫ নভেম্বর ২০২৬, ১৫:৩৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ১৫:০৮ · সর্বশেষ প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ১৫:০৮

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক

· রাজনীতি

চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের সঙ্গে বিএনপির কয়েকজন নেতাকর্মীর অসদাচরণ, হুমকি,মারধর ও লাঞ্ছনার অভিযোগে দলটির সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছিল ফরিদগঞ্জ প্রেসক্লাব। এ পরিস্থিতিতে মঙ্গলবার ৩ নভেম্বর সন্ধ্যার পর প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি নেতাদের সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে সংবাদ বর্জনের ঘোষণা স্থগিত করেছে প্রেসক্লাব।

‎প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন নাছির পাটওয়ারী, মহসিন পাটওয়ারী,মো.ফজলুর রহমান, জি.এস.মামুন, এ.এম.এম.টুটুল পাটওয়ারী ও সেলিম হোসেন রাঢ়ী।

‎বিএনপি নেতৃবৃন্দ প্রেসক্লাবে পৌঁছালে সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য তাঁদের স্বাগত জানান। বৈঠকের শুরুতে সভাপতি আবু হেনা মোস্তফা কামাল সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য। সাংবাদিক ক্ষমতাকে প্রশ্ন করবেন, সংশ্লিষ্টরা তার জবাব দেবেন। সাংবাদিক অনিয়মের সমালোচনা করবেন-সংশ্লিষ্ট পক্ষ তথ্য-প্রমাণের ভিত্তিতে ব্যাখ্যা দেবে।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ