
ফ্রান্সে আজ মহাবিক্ষোভ, নিরাপত্তায় ৭০ হাজার পুলিশ
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও লাগামহীন দ্রব্যমূল্যের প্রতিবাদে ফ্রান্সে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। এতে প্রায় ৭ লাখ ৮০ হাজার মানুষ অংশ নিতে পারেন বলে পূর্বাভাস দিয়েছে সংশ্লিষ্ট সংগঠনগুলো। বিক্ষোভকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে দেশজুড়ে ৭০ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনী জেন্ডারম সদস্য মোতায়েন করেছে ফরাসি কর্তৃপক্ষ।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভির তথ্য অনুযায়ী, শ্রমিক সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত আন্তঃইউনিয়ন জোটের ধারণা, প্যারিসের বাইরে বিভিন্ন এলাকায় ৫ থেকে ৭ লাখ মানুষ বিক্ষোভে যোগ দিতে পারেন। অন্যদিকে রাজধানী প্যারিসে বিক্ষোভকারীর সংখ্যা ৪০ হাজার থেকে ৮০ হাজারে পৌঁছাতে পারে।
কর্মসূচিতে শ্রমিক, সরকারি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত ব্যক্তি, ইয়েলো ভেস্ট আন্দোলনের সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের মূল দাবির মধ্যে রয়েছে বেতন বাড়ানো এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণ। গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আন্দোলনের সূচনা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
