৫ নভেম্বর ২০২৬, ১৫:৫০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ইউপি নির্বাচন : তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ১৫:৩৯ · সর্বশেষ প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ১৫:৩৯

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

ইউপি নির্বাচন : তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে

· রাজনীতি

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন । আগামি বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপে ভোটগ্রহণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কমিশন। পাঁচ ধাপে প্রায় ৪ হাজার ৩শ ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ করতে চায় ইসি।

এদিকে নির্বাচনি প্রস্তুতির পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নেয়া,ভোটকেন্দ্রে নজরদারি বাড়ানো এবং আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নে গুরুত্ব দেয়া হচ্ছে।

প্রথম ধাপের ভোট সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পৃথক বৈঠক করার পরিকল্পনা রয়েছে কমিশনের। পাশাপাশি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনে তাদের সহযোগিতা চাইবে ইসি। অতীতের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা,প্রাণহানি ও প্রভাব বিস্তারের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এবার প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। এর মধ্যে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের বিষয়টি রয়েছে।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ