
লাভেলো আইসক্রিমের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি সমাপ্ত হিসাববছরে (২০২৫-২৬) সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটির তথ্য অনুযায়ী, সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে মোট ৬ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৭৫০টি শেয়ার রয়েছে। এসব শেয়ারের বিপরীতে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিতে কোম্পানিটির প্রয়োজন হবে ৬ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৭৫০ টাকা। তবে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকা ৩ কোটি ১২ লাখ ৫২ হাজার ২৫০টি শেয়ার এ লভ্যাংশের আওতাভুক্ত হবে না।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আগের অর্থবছরে এ আয় ছিল ১ টাকা ৫৭ পয়সা। ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯২ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ১১ টাকা ৪৪ পয়সা। কর-পরবর্তী মুনাফা আগের বছরের তুলনায় ৬১ শতাংশ বেড়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗