৫ নভেম্বর ২০২৬, ১৭:৩৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

প্রযুক্তির জীবন চক্রের প্রভাব

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ১৭:১১ · সর্বশেষ প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ১৭:১১

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

প্রযুক্তির জীবন চক্রের প্রভাব

· প্রযুক্তি

তথ্য প্রযুক্তির জীবন চক্র অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি লাইফ সাইকেল (যা সংক্ষেপে আইটিএলসি) বলতে একটি প্রযুক্তির জন্ম থেকে শুরু করে বাজারে তার বিকাশ, পরিপক্কতা এবং বিলুপ্তি পর্যন্ত সম্পূর্ণ পর্যায়ক্রমিক প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ প্রযুক্তির বা সফটওয়্যার/আইটি সিস্টেমের উদ্ভাবন বা গবেষণা থেকে শুরু করে বাজারে আসা, ব্যবহার হওয়া এবং একপর্যায়ে তা অপ্রচলিত হয়ে বিলুপ্ত হওয়া পর্যন্ত সম্পূর্ণ ধারাবাহিক পর্যায়সমূহ তথ্য প্রযুক্তির জীবন চক্র হিসেবে পরিচিত।

এদিকে তথ্য প্রযুক্তি জীবন চক্র এবং মানব জীবন চক্র —উভয়ের মাঝেই একটি গভীর প্রাকৃতিক ও কাঠামোগত মিল রয়েছে। মানুষ যেভাবে জন্ম থেকে শুরু করে বিভিন্ন ধাপ পার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে, একটি প্রযুক্তি বা তথ্য ব্যবস্থাও ঠিক একইভাবে ধারণা থেকে শুরু করে চূড়ান্ত অবসায়নে পৌঁছায়। মানুষ এবং প্রযুক্তির এই জীবন চক্রই আমাদের একটি চিরন্তন সত্য মনে করিয়ে দেয় যে, — ‘পরিবর্তনই একমাত্র স্থায়ী বিষয় বা সমাধান’। মানুষ যেমন অমর নয়, তেমনি কোনো প্রযুক্তিও চিরকাল সেরা থাকতে পারে না। সময়ের প্রয়োজনে মানুষের যেমন প্রজন্ম পরিবর্তন হয়, ঠিক তেমনি মানুষের জীবনকে সহজ করতে তথ্য প্রযুক্তিরও প্রজন্ম পরিবর্তন ঘটে।

এদিকে তথ্য প্রযুক্তি বা প্রযুক্তির জীবন চক্রের অর্থাৎ টেকনোলজি লাইফ সাইকেলের কোনো নির্দিষ্ট বা বাঁধাধরা দিন বা বছর নেই। এটি মূলত নির্ভর করে প্রযুক্তির ধরন, এর ব্যবহার, বাজারের চাহিদা এবং নিত্যনতুন উদ্ভাবনের ওপর। তবে প্রেক্ষাপট অনুযায়ী এর স্থায়িত্ব বা জীবন চক্রকে সাধারণত এর হার্ডওয়ার, সফটওয়্যার এবং প্রযুক্তির ধরন বিবেচনায় ব্যবহারের অনুযায়ী নির্ধারণ করা যায়। যেমন হার্ডওয়্যার বা যন্ত্রাংশের ক্ষেত্রে সাধারণত কম্পিউটার, ল্যাপটপ, সার্ভার বা নেটওয়ার্ক ডিভাইসের জীবন চক্র ৩ থেকে ৫ বছর হয়ে থাকে। এই সময়ের পর এগুলো ধীরগতির হয়ে যায় বা নতুন সফটওয়্যারের সাথে আর সামঞ্জস্যপূর্ণ থাকে না। আবার সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রবিশেষে একটি সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের জীবন চক্র ৫ থেকে ১০ বছর বা তার বেশি হতে পারে। তবে এর মধ্যে নিয়মিত আপডেট করার প্রয়োজন হয়। অপরদিকে প্রযুক্তির ধারণা বা মেগা ট্রেন্ড অনুযায়ী যেমন ৪জি (4G) থেকে ৫জি (5G), কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর মতো বড় প্রযুক্তিগত পরিবর্তনগুলো সাধারণত ১০ থেকে ১৫ বছরের একটি চক্রে আবর্তিত হয়ে থাকে। এদিকে দিন বা বছর যা-ই হোক না কেন, যেকোনো তথ্য প্রযুক্তি মূলত ৪টি প্রধান ধাপের মধ্য দিয়ে তার জীবন চক্র পার করে থাকে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ