
সাইবার সুরক্ষা আইন দ্রুত করতে চায় সরকার : তথ্য প্রতিমন্ত্রী
সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকদের গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকদের গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়ার বিষয়ে একটি প্রস্তাব জোরালোভাবে বিবেচনা করা হচ্ছে। তবে আইন পাস হওয়ার আগে এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
