
মুজিবনগরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম হাতিয়ার। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে একটি র্যালি বের করা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেবের নেতৃত্বে র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অতিথি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



