এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, পদত্যাগের পেছনে দেখালেন চার কারণ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পদত্যাগের পেছনে চারটি প্রধান কারণ উল্লেখ করেছেন তিনি। এগুলো হলো-জামায়াতের সঙ্গে এনসিপির জোট গঠন, বড় রাজনৈতিক দলের লেজুড় হয়ে নির্বাচনে অংশ নেওয়া, নারী নেতৃত্বের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে ব্যর্থতা এবং কাউন্সিল না করে অগণতান্ত্রিকভাবে দলের নতুন কমিটি গঠন।
ফেসবুক পোস্টে সামান্তা শারমিন লেখেন, ‘কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি থেকে আমি পদত্যাগ করেছি। প্রায় এক বছর আগে আমি জাতীয় নাগরিক পার্টির জোট গঠনের প্রশ্নে একটি আলাদা অবস্থান নিয়েছিলাম। আমি বলেছিলাম, জামায়াতে ইসলামী নীতিগত বা কৌশলগত কোনো ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য নয় এবং তাদের সঙ্গে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে।’
তিনি লেখেন, গত ১১ মাসে নিজের রাজনৈতিক বোঝাপড়া অনুযায়ী এনসিপির অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে সুযোগ পেলেই দলের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি তর্ক-বিতর্ক ও আলোচনা করেছেন। সংগঠনে নানা চড়াই-উতরাই থাকে উল্লেখ করে তিনি বলেন, দল ভুল পথে গেলে তা থেকে রক্ষা করার চেষ্টা করা তাঁর রাজনৈতিক দায়িত্ব ছিল। সেই দায়িত্ব পালনে তিনি এনসিপির অভ্যন্তরে মতাদর্শিক সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

