৫ নভেম্বর ২০২৬, ২০:৩২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

শাহ মোস্তফা বিরিয়ানি হাউজ ও রসগোল্লা রেস্তোরাঁকে অনিয়মের দায়ে ১ লাখ টাকা জরিমানা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ২০:২৬ · সর্বশেষ প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ২০:২৬

প্রধান সংবাদ

Moulvibazar24 বাংলা

শাহ মোস্তফা বিরিয়ানি হাউজ ও রসগোল্লা রেস্তোরাঁকে অনিয়মের দায়ে ১ লাখ টাকা জরিমানা

· বাংলাদেশ

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার কুসুমবাগ এলাকায় নিরাপদ খাদ্য আইনে অভিযান চালিয়ে শাহ মোস্তফা বিরিয়ানি হাউজ ও রসগোল্লা রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

​বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজারের সমন্বয়ে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

​অভিযানে প্রতিষ্ঠান দুটিতে একাধিক মারাত্মক অনিয়ম ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পরিবেশ পরিলক্ষিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো,​খাদ্য উৎপাদনের বৈধ কোনো অনুমোদন বা লাইসেন্স না থাকা,​বিষ্ঠাযুক্ত ডিম না ধুয়ে নোংরা অবস্থায় সংরক্ষণ করা,​কোনো ধরনের ঢাকনা ছাড়াই রান্না করা খাবার খোলা অবস্থায় রাখা​ঢাকনা বিহীন ডাস্টবিনে পচনশীল বর্জ্য ফেলা,​রান্নায় পোড়া তেল ও জিলাপি তৈরিতে রঙযুক্ত গুড় ব্যবহার করা​ছাদের ওপরে পচা ও পোকায় ধরা রসুন শুকাতে দেওয়া,​কার্বন ও কালিযুক্ত খবরের কাগজ দিয়ে খাবার ঢেকে রাখা,​উৎপাদিত দইয়ের কাপে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা,​স্বাস্থ্যবিধি না মেনে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং প্রস্তুতকরণের রুমে স্টাফদের কাপড় ঝুলিয়ে রাখা।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ