
রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য নিহত
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে তিতাস নামের এক সেনাবাহিনী সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানের সময় ডাকাত দলের গুলিতে আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বিস্তারিত আসছে… পূর্বকোণ/এমএইচ/পারভেজ
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
