৭ নভেম্বর ২০২৬, ০৮:০২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ছোট ব্যবসায় ঋণ কমাচ্ছে মার্কিন ব্যাংক, বাড়ছে অর্থনৈতিক উদ্বেগ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ২১:৫৮ · সর্বশেষ প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ২১:৫৮

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

ছোট ব্যবসায় ঋণ কমাচ্ছে মার্কিন ব্যাংক, বাড়ছে অর্থনৈতিক উদ্বেগ

· অর্থনীতি

যুক্তরাষ্ট্রের অর্থনীতির ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থান নিচ্ছে দেশটির ব্যাংকগুলো। বিশেষ করে ছোট ব্যবসা, বাণিজ্যিক আবাসন এবং ঝুঁকিপূর্ণ ঋণগ্রহীতাদের ক্ষেত্রে ঋণের শর্ত কঠোর করছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। এতে দেশটির অর্থনীতিতে নতুন করে চাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নতুন এক জরিপে এ চিত্র উঠে এসেছে। গত ২ নভেম্বর প্রকাশিত অক্টোবরের সিনিয়র লোন অফিসার ওপিনিয়ন সার্ভে অন ব্যাংক লেন্ডিং প্র্যাকটিসেস (এসএলওওএস) অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ছোট ব্যবসার জন্য ঋণের শর্ত কঠোর করেছে দেশটির ব্যাংকগুলো।

জরিপে যুক্তরাষ্ট্রের ৬১টি অভ্যন্তরীণ ব্যাংক এবং দেশটিতে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি ব্যাংকের ১৮টি শাখার মতামত নেওয়া হয়েছে। এতে ঋণের শর্ত, সুদের বাইরে অন্যান্য খরচ এবং ঋণের চাহিদার পরিবর্তন তুলে ধরা হয়েছে। তবে জরিপটি প্রকৃত ঋণ বিতরণের পরিমাণ নয়, বরং ব্যাংকগুলোর ঋণনীতি ও বাজার পরিস্থিতি সম্পর্কে ধারণা দেয়।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ