৫ নভেম্বর ২০২৬, ২২:৪০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

এইচএসসিতে শতভাগ ফেল করা ৩৯টি কলেজকে শোকজ নোটিশ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ২২:১০ · সর্বশেষ প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ২২:১০

প্রধান সংবাদ

Silkcity News বাংলা

এইচএসসিতে শতভাগ ফেল করা ৩৯টি কলেজকে শোকজ নোটিশ

· বাংলাদেশ

এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল করা ৩৯টি কলেজকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। কলেজগুলোকে আগামি ১০ নভেম্বরের মধ্যে শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে বলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল সূত্রে জানা গেছে- শূন্য পাস করা ৩৯টি প্রতিষ্ঠানে মোট ১৭৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে একজনও উত্তীর্ণ হতে পারেননি। অন্যদিকে, শতভাগ পাস করা ৯টি প্রতিষ্ঠানে মোট ৩৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন।

শিক্ষা বোর্ডের একটি সূত্র জানায়- শূন্য থেকে ১০ শতাংশ ফলাফল প্রাপ্ত কলেজগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের থেকে কলেজগুলোর সবধরনের কাগজপত্র চাওয়া হয়েছে। কলেজ প্রধানরা স্বশরীরে শিক্ষা বোর্ডে এসে জবাব দেবেন। জবাব সন্তোষজনক না হলে পরবর্তিতে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে শিক্ষা বোর্ড।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ