৫ নভেম্বর ২০২৬, ২৩:২০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

থমকে গেছে খুলনার ভৈরব সেতুর নির্মাণ কাজ নতুন নকশায় ও নতুন ঠিকাদারের হাত ধরে নির্মিত হবে নতুন ভৈরব সেতু শেষ হতে লাগবে ২০২৯ সাল

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ২৩:১০ · সর্বশেষ প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ২৩:১০

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

থমকে গেছে খুলনার ভৈরব সেতুর নির্মাণ কাজ নতুন নকশায় ও নতুন ঠিকাদারের হাত ধরে নির্মিত হবে নতুন ভৈরব সেতু শেষ হতে লাগবে ২০২৯ সাল

· বাংলাদেশ

সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া প্রতিনিধি ঃ খুলনার ভৈরব নদের ওপর রেলিগেট-নগরঘাট এলাকায় নির্মাণাধীন খুলনাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্নের ভৈরব সেতু নির্মাণ প্রকল্পটির কাজ ৫ বছরেরও বেশি সময় ধরে মাত্র ২০ থেকে ২২ শতাংশ অগ্রগতির পর বর্তমানে থমকে আছে কাজ। নকশা জটিলতা, ভূমি অধিগ্রহণ সমস্যা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে দুই বছরের এই প্রকল্প দীর্ঘায়িত হওয়ায় চরম ক্ষোভ ও ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় লোকজন।

খুলনার ভৈরব নদের ওপর নির্মাণাধীন ভৈরব সেতুর জন্য নির্ধারিত মোট ২৮ টি পিলারের মধ্যে দীর্ঘ ৫ বছরে কেবল ১৭ টি পিলার আংশিক বা সম্পূর্ণ দৃশ্যমান হয়েছে। বাকী পিলারগুলোর কাজ বর্তমানে থমকে আছে। তিন দফা সময় বৃদ্ধির পরও মূল সেতুর ভৌত অগ্রগতি মাত্র ২০ থেকে ২২ শতাংশ।

নদীর নাব্য রক্ষা ও ভবিষ্যতের যানবাহনের চাপ সামলাতে সেতুটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নকশাগত পরিবর্তন আনা হচ্ছে। পরিবর্তনগুলো হলো (১) নদীর স্বাভাবিক প্রবাহ ধরে রাখতে মূল ভৈরব নদীর মধ্যে কোনো পিলার থাকবেনা বা রাখা হবেনা।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ