৬ নভেম্বর ২০২৬, ০০:০২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চট্টগ্রামের মহাসড়কে বেপরোয়া ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ২০:৪৭ · সর্বশেষ প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ২০:৪৭

প্রধান সংবাদ

Chattogram Pratidin বাংলা

চট্টগ্রামের মহাসড়কে বেপরোয়া ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে

· বাংলাদেশ

মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। আইন আছে, অভিযান আছে, আছে নজরদারির দায়িত্বে একাধিক সরকারি সংস্থা। তবু কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ঝুঁকিপূর্ণ এসব গাড়ির চলাচল। গ্রামীণ সংযোগ সড়ক ধরে অবাধে উঠে পড়ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে। কখনো পুলিশের চোখ ফাঁকি দিয়ে, কখনো চেকপোস্ট এড়িয়ে চলছে এসব গাড়ি। আর প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন যাত্রী পথচারী থেকে শুরু করে রিকশাচালক।

সম্প্রতি পটিয়ার শান্তিরহাটে দ্রুতগতির বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক ব্যাটারিচালিত রিকশাচালক। গুরুতর আহত হয়েছেন যাত্রী। দুর্ঘটনার পর বাস ও চালককে আটক করে পুলিশ। মামলা হয়েছে, চালককে পাঠানো হয়েছে আদালতে। কিন্তু যে মহাসড়কে নিষিদ্ধ গাড়ি চলাচল ঠেকানোর দায়িত্ব একাধিক সংস্থার, সেখানে রিকশাটি উঠল কীভাবে, নিয়মিত অভিযান চললে একই ধরনের যান বারবার মহাসড়কে প্রবেশ করছে কেন, তাহলে বিকল্প নজরদারির ব্যবস্থা কোথায়—উঠছে এসব প্রশ্ন।

গত ১০ অক্টোবর রাত ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকার পশ্চিম পাশে হোয়াইট প্লাস ক্লাবের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত রিকশাচালক আবদুল হাকিম জিসানের (২৫) বাড়ি সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকায়। তিনি মৃত মনির আহমেদের ছেলে। পরিবার নিয়ে কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আহত যাত্রী মো. হাসানের (৩৮) বাড়ি চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায়।

মূল প্রতিবেদন: Chattogram Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ