
খুলনায় গুলি করে হত্যা যেন থামছেই না প্রধানমন্ত্রীর সফরেও প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে খুন
কামরল হোসেন মনি ঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর ও অবস্থানকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে বাড়ানো হয়েছে নজরদারি। তবে এর মধ্যেই একের পর এক হত্যাকা-ে খুলনা মহানগরী ও আশপাশের উপজেলাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রধানমন্ত্রীর সফর চলাকালে এবার ডুমুরিয়ায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে। তিনি ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে উপজেলার আমভিটা রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ হত্যাকা- ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তরিকুল বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কারা এবং কী কারণে এ হত্যাকা- ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, নিহত তরিকুল স্থানীয় বিএনপি নেতার ছেলে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। হত্যাকা-ে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
