৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ফুল-মিষ্টির স্বাদ ও গন্ধে সেন্টমার্টিনে পর্যটকদের উষ্ণ অভ্যর্থনা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ২২:৫৬ · সর্বশেষ প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ২২:৫৬

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

ফুল-মিষ্টির স্বাদ ও গন্ধে সেন্টমার্টিনে পর্যটকদের উষ্ণ অভ্যর্থনা

· বাংলাদেশ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো পর্যটকদের বহুল কাঙ্ক্ষিত সেন্টমার্টিন ভ্রমণ। মৌসুমের প্রথম দিনেই ৮৩৬ জন যাত্রী নিয়ে প্রবাল দ্বীপে নোঙর করেছে পর্যটকবাহী জাহাজ ‘এমভি বার আউলিয়া’। প্রকৃতির অপার সৌন্দর্যের এই দ্বীপে পা রাখতেই পর্যটকদের ফুল ও মিষ্টি দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় বাসিন্দারা। একদিকে পর্যটন ব্যবসায়ীদের মনে ফিরেছে স্বস্তি, অন্যদিকে দ্বীপের পরিবেশ রক্ষায় কড়াকড়ি আরোপ করায় মিলেছে এক নতুন সুশৃঙ্খল বার্তা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে কক্সবাজারের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায় মৌসুমের প্রথম জাহাজটি। দুপুরের দিকে জাহাজটি দ্বীপে পৌঁছালে স্থানীয় বাসিন্দাদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। পর্যটননির্ভর ব্যবসায়ী ও হোটেল-রিসোর্ট মালিকেরা জানান, দীর্ঘ অপেক্ষার পর পর্যটকদের আগমন ঘটায় দ্বীপের অর্থনীতি ও পর্যটনে ফের প্রাণচাঞ্চল্য ফিরেছে। অনেক পর্যটক আগে থেকেই কক্ষ বুকিং করে রেখেছিলেন। পরিবার-পরিজন নিয়ে নিরাপদে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে উচ্ছ্বাসী ছিলেন ভ্রমণপিপাসুরাও।

এবারের পর্যটন মৌসুমে সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর নিয়েছে কঠোর ও প্রশংসনীয় পদক্ষেপ। নুনিয়ারছড়া ঘাটে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বিআইডব্লিউটিএ ও কোস্টগার্ডের সদস্যরা।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ