
সবজি-মাছের দাম কমলেও চাল-ডাল-তেলে স্বস্তি নেই
সবজির বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। মাছ, মুরগি ও ডিমের দামও কমেছে। কিন্তু নিত্যদিনের রান্নায় অপরিহার্য চাল, ডাল, তেল, পেঁয়াজ ও মসলার দামে সেই স্বস্তি নেই। এসব পণ্যের দাম এখনো চড়া। এমন পরিস্থিতিতে ক্রেতাদের জন্য নগরের দুই শাখায় এক হাজারের বেশি পণ্যে সর্বোচ্চ ৭২ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে সুপারশপ দ্য বাস্কেট।
বৃহস্পতিবার সকালে নগরের কাজীর দেউড়ি, রেয়াজউদ্দিন বাজার ও বকশিরহাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে অধিকাংশ সবজির দাম। এক সপ্তাহ আগে প্রতি কেজি ফুলকপি ও বাঁধাকপি ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হলেও এখন তা নেমেছে ৪০ থেকে ৫০ টাকায়। বেগুন, বরবটি, পটোল ও ওলকপির দামও কেজিতে ৪০ থেকে ৫০ টাকা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗