৬ নভেম্বর ২০২৬, ১৪:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

তালাকের নোটিশ ও অর্থ পরিশোধের দাবি রনির, ফারজানাকে ঘিরে নতুন বিতর্ক

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ১১:১৬ · সর্বশেষ প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ১১:১৬

প্রধান সংবাদ

Lakhokantho বাংলা

তালাকের নোটিশ ও অর্থ পরিশোধের দাবি রনির, ফারজানাকে ঘিরে নতুন বিতর্ক

· বাংলাদেশ

শুক্রবার (৬ নভেম্বর) দেওয়া ওই পোস্টে রনি জানান, প্রথমে ওই নারী তাঁর অফিসে গেলে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন। পরে একই নারী ধানমন্ডির বাসায় গেলে তিনি শাহবাগ থানায় অভিযোগ করেন বলেও দাবি করেন।

রনির ভাষ্য অনুযায়ী, পুলিশ ওই নারীর কাছে বিয়ের প্রমাণপত্র দেখতে চাইলে তিনি কাগজ থাকার কথা জানান, তবে তখন তা দেখাননি। পরে ধানমন্ডির বাসায় যাওয়ার ঘটনার পর পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। সেখানে ওই নারীর আত্মীয় পরিচয়ে দুজন ব্যক্তিও উপস্থিত ছিলেন। একপর্যায়ে পুলিশ তাঁর কাছ থেকে কথিত কাবিননামার একটি কপি সংগ্রহ করে বলে দাবি করেন রনি।

ফেসবুক পোস্টে রনি জানান, কথিত কাবিননামা পাওয়ার পর তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেন। তাঁদের পরামর্শে দীর্ঘ আইনি বিরোধ এড়াতে কাবিনে উল্লেখিত দেনমোহরের ১০ লাখ টাকা পরিশোধ এবং তালাকের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেন বলে দাবি করেন তিনি।

মূল প্রতিবেদন: Lakhokantho

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ