
হাসান জাদুতে দিনের শুরুতে দুই উইকেট, ঘুরে দাঁড়াল বাংলাদেশ
সিলেট টেস্টের প্রথম দিনের শেষ ভাগে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিয়ে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আমির জাঙ্গুর অপরাজিত সেঞ্চুরিতে ২৩৫ রান তুলে দিন শেষ করে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় দিনের সকালে নতুন বল হাতে দৃশ্যপট বদলে দিলেন হাসান মাহমুদ। নিজের প্রথম ওভারেই তুলে নিলেন জোড়া উইকেট। হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়েছিল, কিন্তু রিভিউয়ে বেঁচে যান জশুয়া বিশপ।
শুক্রবার (৬ নভেম্বর) ম্যাচের দ্বিতীয় দিনের সকালে নতুন বল হাতে নিয়ে আক্রমণে ফেরেন হাসান। তাঁর প্রথম ওভারেই পরপর দুই বলে সাজঘরে ফেরেন সেঞ্চুরিয়ান জাঙ্গু ও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। প্রথমে দুর্দান্ত এক ডেলিভারিতে জাঙ্গুর স্টাম্প ভেঙে দেন বাংলাদেশের এই পেসার। এরপর চেজকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফিরিয়ে দেন তিনি।
হাসানের সামনে তখন হ্যাটট্রিকের সুযোগ। টানা তৃতীয় বলেও উইকেটের আবেদন ওঠে। জশুয়া বিশপকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন মনে হলেও রিভিউ নেন ব্যাটার। রিপ্লেতে দেখা যায়, বলটি ব্যাটের ভেতরের কানায় লেগে প্যাডের ওপরের অংশে আঘাত করেছে। ফলে আম্পায়ারের সিদ্ধান্ত বদলে যায়, হ্যাটট্রিক আর পাওয়া হয়নি হাসানের।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗